রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার (১৮ জুলাই) ‘শান্তি ও উন্নয়নের’ শোভাযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শোভাযাত্রাটি বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হবে। এটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজ মোড়, কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতারা। এতে ব্যাপক জমায়েত করতে ঢাকার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটকে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।