শালবন চৌধুরী , লালমাই
কুমিল্লার লালমাই উপজেলায় এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তার প্রতিবেশী খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লালমাই থানান ওসি (তদন্ত) মোহাম্মদ আইয়ুব আলী জানান, লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন জয়নগর গ্রামে বূধবার সন্ধ্যা বেলা এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত শরিফ (২৮) কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন জয়নগর গ্রামের রুহুল আমিনের ছেলে।
ওসি মোহাম্মদ আইয়ুব আলী বলেন, “কুমিল্লা শহরের নোয়াপাড়া নানুয়া দিঘির পারে বুধবার সকালে হিন্দুদের মহা উৎসব দুর্গাপূজা চলাকালীন প্রতিমার পায়ের নিচে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কুরআন রাখা কে কেন্দ্র করে ।
সারাদেশে ধর্মীয় সহিংসতা শুরু হয়।
ওই বিষয়টাকে কেন্দ্র করে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামে। বুধবার সন্ধ্যার পরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে এবং কি মন্দিরে আগুন জ্বালিয়ে দেয়।
তখন দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন দাঁড়ালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা করে তার প্রতিবেশী রবিউল মুজিব ।
সেখান থেকে শরিফকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহতের বাবা রুহুল আমিন বলেন, তার ছেলের সঙ্গে রবিউল মুজিবের পূর্বে একটি দ্বন্দ্ব ছিল। বিগত এক বছর আগে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং সংখ্যালঘু হিন্দুদের মাঝে একটি সালিশ কে কেন্দ্র করে ।আমার ছেলের সাথে রবিউল মুজিবের বাকবিতণ্ড হয়
এবং ধর্মীয় কারণে দুইজনের মধ্যে চরম দ্বন্ধের সৃষ্টি হয়।
এর জেরে আমার ছেলেকে রবিউল মজিব ও তার লোকজন কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনের উল্লেখ করা হয়েছে জানিয়ে ওসি মোহাম্মদ আইয়ুব আলী বলেন, এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি রয়েছেন আরও ৪-৫ জন। আসামিদের গ্রপ্তারের চেষ্টা চলছে।