গাজীপুর:
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে গাজীপুরের জয়দেবপুর তৈরি করা হলো দুটি ভাস্কর্য।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় গাজীপুরের জয়দেবপুর থেকে। যার কারণে মুক্তিযুদ্ধের শ্লোগান ছিলো”জয়দেবপুরের পথ ধরো,বাংলাদেশ স্বাধীন করো।গণহত্তার মাধ্যমে নির্মমতার পরিচয় দিয়েছিল হানাদার বাহিনী। অক্লান্ত পরিশ্রম এবং কঠিন সাহসিকতার দ্বারা মুক্তিযুদ্ধের মাধ্যমে মোকাবেলা করা হয় পাকিস্তানি হানাদার বাহিনীদের । কিন্তু দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার স্মৃতি বিজরিত স্হান গুলো সংরক্ষিত হয়ে উঠেনি এখনো।মুক্তিযোদ্ধাদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গাজীপুরের সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘদিন ধরে গাজীপুর শহরে এবং বারিয়া গ্রামে মুক্তিযুদ্ধের স্বৃতি সংবলিত দুটি ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),গাজীপুর, শিল্পী কুয়াশা বিন্দুর নির্মাণে তৈরি করেছে”সশস্ত্র প্রতিরোধ’ ও ” বাড়িয়া গণহত্যা ‘ নামক দুইটি ভাস্কর্য যার একটি জয়দেবপুর রেলগেটের পাশে এবং অপরটি বাড়িয়া গ্রামে নির্মাণ করা হয়েছে।ভাস্কর্য দুটি আগামী ১৯ অক্টোবর ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। এতে গাজীপুরের মানুষ এবং ভবিষ্যৎ তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।