নিজস্ব প্রতিবেদক
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাৱ জন্মদিন উপলক্ষে রামঘাটস্থ দলীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার ও এডভোকেট কামরুল ইসলাম , দপ্তর সম্পাদক মো. শহিদ উল্লাহ , শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যক্ষ শহীদুল্লাহ,শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান,যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম বেগ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিশাত খান,মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মুন্নি, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মমিন ফেরদৌস,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম,কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হিরু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু,সাধারণ সম্পাদক মহসিনুর রহমান,শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুর রহমান মুন্সি ফারুক ,জেলা যুবলীগের সদস্য সচিব আব্দুস সোবান খন্দকার সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।আলোচনা পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব মাওলানা কারী মোহাম্মদ ইব্রাহিম।