স্টাফ রিপোর্টার:
গতকাল কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর পরিবেশে জাপান বাংলাদেশ ওয়াদোকাই কারাতে একাডেমীর ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার কনফান্স রুমে বেল্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাপান বাংলাদেশ ওয়াদোকাই কারাতে একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক আরফানুল হক রিফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জাপান বাংলাদেশ ওয়াদোকাই কারাতে একাডেমীর প্রধান উপদেষ্টা নাজমূল আহসান ফারুক রোমেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফিরুল ইসলাম খন্দকার বাদল, ক্রীড়া সংস্থার সদস্য সারওয়ার জাহান। উক্ত অনুূষ্ঠানটি পরিচালনা করেন জাপান, কোরিয়া, চীনসহ অন্যান্য দেশে উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জনকারী বাংলাদেশ ওয়াদোকাই কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক সিহান মোখলেছুর রহমান আবু। উক্ত অনুষ্ঠানে নেপাল আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় কুমিল্লার তিনজন খেলোয়ার স্বর্ণ পদক পাওয়ায় প্রশিক্ষকসহ চারজনকে প্রধান অতিথি ব্লেজার উপহার দেন। উক্ত অনুষ্ঠানে ৫২জনকে ব্লাক বেল্ট, ডেনসহ বিভিন্ন বেল্ট ও পুরস্কার বিতরণ করা হয় এবং বিভিন্ন সময় বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করায় অভিভাবক ও অতিথিদের স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বলেন-কুমিল্লায় খেলাধূলার মান উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতে খেলাধূলার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন কুমিল্লা জেলার কারাতে সহ সকল ইভেন্ট খেলা দেশে এবং বিদেশে সফলতা অর্জন করায় অভিভাবকদের সহ আয়োজনকারীদের প্রশংসা করেন। সিহান আবুর শুভেচ্ছা বক্তব্যে একাডেমীর সার্বিক দিক তুলে ধরে বলেন, প্রধান অতিথি আরফানুল হক রিফাত ভাই, সভাপতি নাজমূল আহসান ফারুক রোমেন ভাই আমাদেরকে সব সময় সহযোগিতা করেন। উক্ত অনুষ্ঠানের উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করায় সকল অতিথি, অভিভাবক, সাংবাদিকবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবান জ্ঞাপন করেন।