ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া গ্রামে ফজল হক মিয়ার বাড়ির সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. সাদ্দাম হোসেন (৩০), কাশিনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রবিউল হাসনাত মামলার বাদী হয়ে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।