আশুগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ৭টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।