লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক কেজি গাঁজাসহ মনিরুজ্জামান ওরফে বুদু (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। রোববার উপজেলার আরাজি দেওডোবা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুজ্জামান ওই গ্রামের নুরল ইসলামের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।