জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটকে কেন্দ্র করে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সোমবার (৬ এপ্রিল) সকালে মোশারফগঞ্জ এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সরবরাহের খবর ছড়িয়ে পড়লে রাত থেকেই চালকেরা লাইনে দাঁড়ান। পরে পাম্পে তেল না থাকায় ক্ষোভে তারা দেওয়ানগঞ্জ–জামালপুর সড়কে অবরোধ গড়ে তোলেন।
অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের মতে, তেল সরবরাহে অনিশ্চয়তা ও গুজবের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।