ব্রাহ্মণবাড়িয়ার -নবীনগর সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট আলিয়াবাদ গোলচত্বরে নবীনগর থানা পুলিশের পক্ষ থেকে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ উদ্যোগ নিয়েছে থানা প্রশাসন।
আজ সোমবার সকাল থেকে আলিয়াবাদ গোলচত্বর এলাকায় এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নবীনগর থানার এসআই আবু সাদেক, এসআই রফিকুল ইসলাম এবং এএসআই কামরুল ইসলাম।