উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি, সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস: মিল্লাত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি গুলো এক এক করে বাস্তবায়ন করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড বিতরণ , খাল খনন কর্মসূচি শুরু ও ইমাম পুরোহিতদের সম্মানীভাতা প্রদান করা হয়েছে। আগামি ৫ বছরে সরকারের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ঈদ পুর্নর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।