ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের এলামনাই পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৮ থেকে ২০২৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহ মো. মহফিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম ব্যাচের শিক্ষার্থী নুরে আলম নয়ন এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সেলিম পারভেজ। এতে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমানসহ আরও অনেকে। স্বাগত বক্তব্য দেন মো. শরিফুল্লাহ।
দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচারণ ও আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।