দক্ষিণ ইরানের মিনাব শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলায় ১৬৮টি শিশু এবং ১৪ জন শিক্ষক নিহত হন। নিহতদের জানাজা ও শোক মিছিলে মঙ্গলবার (৩ মার্চ) হাজার হাজার শোকাতুর মানুষের ঢল নামে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
শোকের এই মিছিলে অনেকের হাতে ছিল নিহত শিশুদের ছবি, যাদের কয়েকজনের বয়স কেবল সাত।
জানাজার ভিডিও এবং ছবিতে দেখা যায়, ইরানের পতাকায় মোড়ানো ছোট ছোট কফিন ঘিরে অশ্রুসজল চোখে ভিড় করে আছেন শোকার্ত মানুষ। তাদেরকে সমস্বরে দোয়া পড়তে দেখা যায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার নিহত শিশুদের জন্য সদ্য খোঁড়া সারি সারি কবরের ছবি পোস্ট করে এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।
তিনি লেখেন, ‘এই কবরগুলো সেই ১৬০ জনের বেশি নিষ্পাপ ছোট মেয়ের জন্য খোঁড়া হচ্ছে, যারা মার্কিন-ইসরায়েলি বোমা হামলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ হারিয়েছে। তাদের দেহগুলো ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।’
এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র ‘ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু করবে না’।
তিনি বলেন, ‘যদি এটি আমাদের হামলা হয়ে থাকে, তাহলে প্রতিরক্ষা বিভাগ বিষয়টি তদন্ত করে দেখবে