ব্রাহ্মণবাড়িয়া, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শচীন চাকমা। এছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ অন্যান্য কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জানুয়ারি ২০২৬ মাসের অপরাধ পরিসংখ্যান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
এসময় জানুয়ারি মাসের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।