এর আগে বিকাল ৪টা ৫৫ মিনিটে এই জরুরি সভা শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।
আগামীকাল রবিবার দেশব্যাপী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকার প্রতিটি থানাসহ সব মহানগর, জেলা ও উপজেলায় এই বিক্ষোভ হবে।