চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামের শিক্ষার মান উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা,শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেওয়া বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানে ডিবেটং ক্লাব ও ল্যাঙ্গুয়িজ ক্লাব চালু করার জন্য চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসারকে স্মারকলিপি প্রদান। আমরা চাই কেন্দ্রের পরীক্ষা গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হোক। প্রত্যেক শিক্ষার্থী তাদের অবস্থা সম্পর্কে জানুক। চৌদ্দগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো থেকে বের হোক যোগ্য শিক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসারকে আমাদের পক্ষ থেকে কিছু পরিকল্পনা এবং অভিযোগ জানানো হয়েছে। ওনি এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। খুব শ্রীঘ্রই চৌদ্দগ্রামের রিসোর্সফুল মানুষ গুলোকে নিয়ে প্রতিটি স্কুল কলেজের প্রধান শিক্ষক ও প্রিন্সিপালকে নিয়ে মাননীয় ইউএনও স্যার আমাদের সাথে বসার কথা জানিয়েছে। আশাকরি চৌদ্দগ্রামে শিক্ষার মান আরোও উন্নয়ন হবে।