মোঃ আজহারুল ইসলাম,পঞ্চগড়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমরা নিজেরা যেগুলো পারিনা সেটা আমাদের ব্যর্থতা ছিল ,আমাদের জেনারেশন সেইগুলো আমাদের সন্তানেরা করে দেখাবে। তারা কোমর সোজা করে দাঁড়াতে পারবে এবং দেশের জন্য অনেক সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে পারবে।
শুক্রবার (২৪ জানুয়ারী) দিনব্যাপী পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ও গণমাধ্যম কর্মীদের পরিবারের ক্রীড়া বিনোদন ও চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শনের সময় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজের সকল পেশা জনগোষ্ঠীর মানুষের জন্য এটা দরকার। এটাকে সম্পৃক্ত করাটা ডক্টর ইউনুসের প্রশাসনের একটি বিরাট সাফল্য।
এ সময় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মউপস্থিত ছিলেন।
ক্রীড়া বিনোদন ও চিত্রাংক প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম ইমাম রাজী টুলু।