ডেস্ক রিপোর্ট
গতকাল রাজধানী ঢাকার এভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের বেলঘর গ্রামের কৃতিসন্তান মোস্তফা গোলাম কুদ্দুস,,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। চিয়শায়িত গোলাম কুদ্দুস বিজিএমইএ এর সাবেক সভাপতি, ড্রাগন গ্রুপ ও সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক, মিয়াবাজার ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা পদ সহ দেশের শিল্পাঙ্গন জগতে এক অনন্য দৃষ্টান্ত স্হাপনের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে বৃহত্তর কুমিল্লা সহ চৌদ্দগ্রামের সর্বত্রে বইছে শোকের মাতম। গোলাম কুদ্দুস শুধু ব্যক্তি হিসেবেই মানুষের কাছে সুখ্যাতি অর্জন করেননি, অর্জন করেছেন সমগ্র দেশের শ্রমজীবী মানুষের মনও। লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান, স্বনির্ভরতা, আত্মমর্যাদা, প্রান্তিক এলাকার গরীর দূঃখী শিক্ষার্থীদের সুশিক্ষার ব্যবস্হা সবই যেন তিনিই করেছেন। জীবনে বিশালাকার এই পথ পাড়ি দিতে গিয়ে কৃতার্থ করেছেন চৌদ্দগ্রামের মানুষকেও, এককথায় বলা চলে আজকের দিনে চিয়শায়িত মোস্তফা গোলাম কুদ্দুস এর মতো ব্যক্তি চৌদ্দগ্রামের জনপদে বর্তমান সময়ে দুর্লভ