চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রামে মঙ্গলবার (২১-২২ই জানুয়ারি-২০২৫) সকালে ২দিন ব্যাপি চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মির হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের আহম্মেদ। এতে অন্যান্যের মাঝে অপুস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব কর্মকর্তা কামাল উদ্দীন ভূইয়া, চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন। আলোচনা সভার পূর্বে অতিথী বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নির্মিত স্টল পরিদর্শন করেন। উক্ত মেলায় ২২টি স্টল স্থাপন করা হয়েছে।