মোঃ আজহারুল ইসলাম,পঞ্চগড়
পঞ্চগড়ে মাসব্যাপি তারুণ্য উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপি তারুণ্য উৎসবের ২৫ ইভেন্টের মধ্যে একটি বিনামুল্যে চক্ষু শিবির।
বেলুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টন্টমেন্টের মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ ।
বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ বিনামুল্যে প্রার্থমিক ওষুধপত্রও দেয়া হয়। চক্ষুশিবিরে চিকিৎসা সহায়তা দিচ্ছে দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল। আন্ধেরী হিলফি বন নামের একটি জার্মান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবি সংস্থা আর্থিক সহায়তা দিচ্ছে । চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরে মূল হাসপাতালে বিনামুল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক কতৃপক্ষ।