আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যোর উৎসব -২০২৫ এ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৩:৩০ মিনিটে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ ফারুক, মোতালেব হোসেন ও আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার, উপজেলার আইন শৃঙ্খলা দায়িত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন সারজিল, উপজেলা পরিসংখ্যান অফিসার নাজমুস সাকিব, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফ উল্লাহ আস শামস।
এছাড়াও আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনোয়ার হোসেন, আব্দুর রহিম ভিপি, জামায়াত নেতা নাজমুল হাসান পাটোয়ারী, এডভোকেট হাসান বান্নাসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, ক্রীড়ামোদী দর্শক ও বিভিন্ন দলের খেলোয়াড় বৃন্দ। উল্লেখ্য টুর্নামেন্টে রামগঞ্জ উপজেলার ইউনিয়নের দশটি ও পৌরসভা একটিসহ মোট ১১ টি দলের অংশগ্রহণে দশ ম্যাচে নকআউটে খেলাটি সম্পন্ন হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২ নং নোয়াগাঁও ইউনিয়ন ও ৩ নং ভাদুর ইউনিয়নের মধ্যকার উদ্বোধনী খেলার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।