কুমিল্লা প্রতিনিধি
বুধবার (০১ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টমছমব্রীজ এর কার্যালয়ে এক ঝাঁক গুণী সাংবাদিকদের উপস্থিতিত হাস্যোজ্জল কলরবে পালিত হল দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা সাংবাদিক অধ্যাপক মীর শাহ আলম এর ৬১তম শুভ জন্মদিন।উক্ত শুভ জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন-দৈনিক ইত্তেফাক এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল, দৈনিক বণিক বার্তার কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী মীরু দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি আবদুল জলিল ভূইয়া, বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, দৈনিক স্বাধীন ভোর এর সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী, সাপ্তাহিক ক্রাইম রিপোর্টার এর সাবেক প্রতিনিধি ও দৈনিক স্বাধীন ভোর এর ষ্টাফ রিপোর্টার মোঃ এরশাদ রানা প্রমূখ।

আয়োজিত শুভ জন্মদিনের শুরুতে জেলার কিংবদন্তি সাংবাদিক মীর শাহ আলম বলেন-আমি ব্যক্তিগত ভাবে জন্মদিন পালনের প্রতি এতোটা আগ্রহী নই, কিন্তু গত বৎসর থেকে আমি আমার ফেইসবুকের টাইমলাইনে যখনি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছি তখন দেখলাম আমার প্রতি সর্বজনীন মানুষের আবেগ ও উৎকন্ঠার দ্বার অনেক বেশি। তারই এক ধারাবাহিকতায় আজকের দিনটিতেও আমার ৬১তম শুভ জন্মদিনের বার্তাটিকে সকলের নিকট উৎস্বর্গ করে দিলাম। বিশেষ করে আজকের দিনটিতে আমাকে যারা বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। একই সূত্র ধরে সাংবাদিক সোহাগ মিয়াজী ও এরশাদ রানা’কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পরে এই কিংবদন্তি সাংবাদিক’কে জেলার অন্যান্য গুণী সাংবাদিকরা পৃথক-পৃথক ফুলেল শুভেচছা জানান, এবং কেক কেটে মিষ্টিমুখ করানো হয়।