এরশাদ রানা, স্টাফ রিপোর্টার (চৌদ্দগ্রাম )
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৪নং শ্রীপুর শাখা। শনিবার (২৮ ডিসেম্বর) উক্ত ফ্রী চিকিৎসা সেবা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুল হাকিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার সহ-সেক্রেটারী শহিদুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি আবু তৈয়ব, শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রটারী এ.এন.এম আবু তাহের, সাবেক ছাত্রনেতা মনির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মোঃ সাইফুল ইসলাম । ফ্রী চিকিৎসা সেবায় এলাকার শতাধিক প্রান্তিক মানুষের সেবা প্রদান করেছেন, ডা. মোঃ আনিছুর রহমান, এমবিবিএস-এফসিপিএস, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ, ডা.মোঃ তানভির হাছান, এমবিবিএস- মেডিসিন । পরে আগত শতাধিক রোগীরা তাদের আয়োজিত চিকিৎসা সেবার প্রতি অকুন্ঠিত আস্থা রেখে বলেন, এই মহৎ উদ্যোগ আমাদের চৌমুহনী বাজার সহ আশপাশের এলাকার মানুষের জন্য বিশাল উপকারিতাও বটে। এমন ফ্রী চিকিৎসা সেবা অতীতে আমরা কখনো পাইনি। ভুক্তভোগী রোগীদের আবেগাপ্লুত কথা শুনে বিশেষজ্ঞ চিকিৎসকরাও আন্তরিক হন এবং নিয়মিত ঔষধ সেবন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। সাবেক শিবির নেতা মনির হোসাইন বলেছেন, আনদোলনের পাশাপাশি জামায়াত মানুষের দোরগোড়ায় পৌচতে চায় সমস্যা সমাধানে এগিয়ে আসতে চায়আর এজন্য আজকের ফ্রী চিকিৎসা সেবা। তিনি সকলের দোয়া কামনা করেছেন।