কুমিল্লা প্রতিনিধি
একজন সমাজ সেবক হিসেবে মো: মনজুর কাদের মনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে বিশেষ পরিচিতি লাভ করেছেন। তিনি তার এলাকায় একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত। ছাত্র জীবন থেকেই অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত ছিলেন তিনি। শুধু কাউন্সিলর হিসেবে নয়, সুশীল সমাজ, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে তার রয়েছে যথেষ্ঠ সুনাম। সরজমিনে গিয়ে জানা যায়, ২০১২ সালের কুসিক নির্বাচনের আগে থেকেই তিনি নিজেকে সমাজসেবায় আত্মনিয়োগ করেছেন। তার এ সমস্ত জনহিতকর কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই ২০১২ এবং ২০১৭ সালে জনসাধারণ তাকে ১০ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করিয়েছেন। এমনকি ২০২২ সালের কুসিক নির্বাচনেও তার জনপ্রিয়তার কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘদিন থেকেই তিনি সামাজিক অবক্ষয় রোধ ও সমাজ সেবায় তৎপর ছিলেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে এলাকার সকল সচেতন মানুষদের সঙ্গে রয়েছে তার আত্মিক সম্পর্ক। তিনি ইমাম, মোয়াজ্জেম সহ সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন এবং গরীব, দুস্থ্য ও অসহায়দের পাশে থেকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। এলাকার মসজিদ নির্মাণ কাজে তার সহযোগীতা এবং গুরুত্ব অপরিসীম। কাউন্সিলর হিসেবে তিনি কুমিল্লার ১০ নং ওয়ার্ডের মসজিদ, মন্দির, ধর্মীয় উপসনালয়, ওয়াজ মাহফিল, অসহায় মানুষদের চিকিৎসা সেবায়, কন্যাদ্বায়গ্রস্ত পরিবারে, এতিমখানা ও মিসকিনদের সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে এসেছেন। শুধু তাই নয়, যেকোনো দুর্যোগের সময় এমনকি করোনাকালেও তিনি নির্দ্বিধায় অসহায় মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন।আরো জানা যায়, ২০২১ সালে মহামারি কোভিড-এর সময়ে মৃতব্যক্তির লাশ গোসল করানো ও কবরস্থ করা পর্যন্ত তিনি পাশে থাকতেন। তিনি একজন ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়াঙ্গনেও রয়েছে তার বিশেষ অবদান। সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মানুষ জনাব মনজুর কাদের জনহিতৈশী, জননন্দিত, সহজ-সরল, ভদ্র স্বভাব, সুন্দর আচরণের জন্য সমাজে একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এ মানুষটি ঘুণে ধরা সমাজকে উন্নয়নের পথে আনতে সর্বদা সচেষ্ট থেকেছেন। এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, নারী নির্যাতন, বাল্য বিবাহ ইভটিজিং রোধে সব সময় সোচ্চার হয়ে কাজ করে এসেছেন। মানব সেবায় তিনি নিজ উদ্যোগে প্রতি বছর এলাকার শীতার্থ মানুষের কাছে কম্বল বিতরণ করেন, রোজার সময় ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেন এবং কোরবানির সময় পশুর বজ্র অপসারণ করে থাকেন। সমাজ সেবক মনজুর কাদের কখনোই পর অর্থ লোভী নন। বরং পরোপকার করেই তিনি সমাজে যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন। তার ওয়ার্ডের অন্তর্ভুক্ত কুমিল্লা ধর্মসাগর পাড় পার্ক (নগর উদ্যান) যেখানে প্রতিদিন হাজার হাজার বিনোদন প্রেমিকদের আড্ডা জমে সেখানে চুরি, ছিনতাই, মানুষের জানমালের অনিরাপত্তা ছিলো বহুবছর। মনজুর কাদের মনি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সেখানে এখন আর এ ধরনের কোনো ঘটনা ঘটে না এবং তিনি সেখানে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। বর্তমানে ১০নং ওয়ার্ডের গরীব অসহায় মানুষের মুখে মুখে শুধুই মনজুর কাদের মনির নাম।
সমাজসেবামূলক কাজের মাধ্যমেই তিনি জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন। সামাজিক দিক থেকেও তিনি সকলের প্রাণপ্রিয় মানুষ। ঘুম থেকে উঠে পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষটি। তার স্বপ্ন অসহায় মানুষদের নিয়ে কাজ করার এবং যে কোনো সামাজিক সমস্যায়ও তাকে যে কোন সময়ই পাশে পাওয়া যায় সহজেই। নিঃস্বার্থ ভাবে গরিব-দুখী, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তিনি আত্নতৃপ্তি লাভ করেন। তাই তিনি নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছেন যুগের পর যুগ। এভাবেই নিজের শেষ জীবন পর্যন্ত সেবামূলক কাজের মাধ্যমেই মানুষের মাঝে বেঁচে থাকতে চান তিনি।