মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পঞ্চপুকুর ইউনিয়ন শাখার আয়োজনে আজ (০৬ ডিসেম্বর ) শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পঞ্চপুকুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল পঞ্চপুকুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন নীলফামারী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম শান্তু। উক্ত প্রতিনিধি সভার সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী নূরানী, উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার সংগ্রামী সভাপতি আবু সুফিয়ান রুমেল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদ মোরশেদ আজম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন। উক্ত প্রতিনিধি সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমরা সেই দলের কর্মী হয়ে নিজেকে গর্বিত মনে করছি, আমরা স্বেচ্ছাসেবক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় জনগণের পাশে থাকবো ও নীলফামারী সদর উপজেলা আসনটি কে উপহার হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে তুলে দিতে পারি সেই লক্ষে কাজ করে যাবো ইনশাআল্লাহ।