মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি
সোমবার (২ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বাবুল তালুকদারের বাড়িতে বর্তমানে সচিবালয়ে কর্মরত জনাব মো.আকতার হোসেন তালুকদারের মায়ের কুলখানি তথা চল্লিশার দিনে আকতার হোসেন তালুকদারের মায়ের স্মরণে পদুয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত মোল্লাকান্দি নিজ গ্রামের অসহায় – দুস্থ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ফ্রি মেডিকেল ক্যাম্পেনিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো.এনামুল হক (সফর তালুকদার) ব্যাংক এশিয়া, ভাইস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক, ড.মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যান কর্মসূচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান প্রধান, দাউদকান্দি বিএনপি উপজেলা আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক ১২ নং গোয়ালমারি ইউনিয়ন বিএনপি। এ সময় পদুয়া ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আকতার হোসেন তালুকদার বলেন, আমার মায়ের কুলখানিতে এ আয়োজন করতে পেরে আমার পরিবারের সকল সদস্যরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ এ ধরনের মানবিক আয়োজন আগামীতে চালু থাকবে তার জন্য তিনি উপস্থিত সকলের সহযোগিতা চান।