আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কলার’স সোসাইটি,কেথুড়ী বাজার এর আয়োজনে বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর )সকাল ৯.০০ ঘটিকায় জিয়াউল হক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। মূল্যায়ন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুলে ২০জন সহ মোট ৭৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। স্কলার’স সোসাইটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সেলিম পাটোয়ারী, আব্দুল মোতালেব জুয়েল ও রাজিয়া রসুল মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মামুন,বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, ইস্টার্ন ব্যাংক পিএলসি হেড অফিসের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, ভেনু প্রধান ও জিয়াউল হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সাহা, নোয়াখালী জিলা স্কুলের সহকারী শিক্ষক ইউসুফ হোসাইনী , নোয়াগাঁও বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এবং স্কলার’স সোসাইটির সাবেক ও বর্তমান সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক এলজিডি প্রতিমন্ত্রী মরহুম জিয়া পুত্র ও রয়েল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মুশফিকুল হক জয়।আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্বোপরি, শিক্ষার্থীদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে তাগিদ দেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে উত্তর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা সিদ্দিকা এবং অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয় এর আনিসা জান্নাত।