সীতাকুণ্ড প্রতিনিধি
আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদল। গতকাল রবিবার (১০ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের ইকোপার্ক গেইট থেকে ফকির হাট বাজার প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি।বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে।প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ন সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদল নেতা ও বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবদুল আল মামুন,সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল ইসলাম, বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিমন,মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ ফরায়জি,ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা হৃদয়,ছাত্রদল নেতা মিরাজ,আজগর,মেহেদী,সানিফ,সাকিব,আতিক,নাঈম সহ প্রমুখ