আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারে সংযোগ খুলতে গিয়ে স্বামী- স্ত্রী মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের করিম বাক্স জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ দম্পতি হলেন ছগির আহম্মেদ (৫২) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, ছগির আহম্মেদ পেশায় অটোরিকশা চালক ছিলেন। সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে ছুটে যান শাহনাজ। এ সময় দুজনেই বিদুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান। স্বজনেরা তাৎক্ষণিক স্বামী- স্ত্রী দুজনকে রামগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আত্মচিৎকার ও আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।