ফেনী প্রতিনিধি
মাঝে ফুটবল বিতরন করেন ফেনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তালেব ভুঞাঁ। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন এবং ৫ নং ওয়ার্ড যুবদল নেতা ইউনুচ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এই সময় ফুটবল পেয়ে তরুণরা খুবই আনন্দিত হয়, আবু তালেব বলেন, আগামীর ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে এবং শরীরচর্চার জন্য খেলা অত্যন্ত প্রয়োজন তাই যুব দলের ক্ষুদ্র কর্মী হিসেবে তরুণদের সাথে থাকতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তরুণদের ফুটবল বিতরণ করেছি আগামীতেও তাদের পাশে থাকবো এবং খেলাধুলার জন্য উৎসাহিত করতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো পরিশেষে তিনি ফেনী বাঁশি সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।