বাকৃবি প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেসিস্ট শাসনের পতনের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গণহলুদের আয়োজন করা হয়েছে। গতকাল রোজ শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে সন্ধ্যা ৭.৩০টা থেকে প্রায় রাত ২টা পর্যন্ত অনুষ্ঠানটি চলমান থাকে।এব্যাপারে বাকৃবি শিক্ষার্থী গালিব(আয়োজক) বলেন, ‘অন্য কোথাও গণবিবাহ যেভাবে শুরু হচ্ছে এখন এগুলো করতে গেলে অনেক জটিলতা দেখা দেয় সেক্ষেত্রে জিনিসটাকে সরল করে আমরা গন হলুদের ব্যবস্থা করেছি। বড় কথা পূজার বন্ধে আমাদের অনেক বড় ভাইয়েরা যারা ভার্সিটির পড়ালেখা শেষে চলে গিয়েছেন,চাকরি পেয়েছেন এবং যারা খুব শীঘ্রই হল ছাড়বেন তাদেরকে নিয়ে মূলত আমরা একটি অনুষ্ঠানে আয়োজন করতে চেয়েছে যার ফলস্বর এ গন হলুদ আয়োজন।’উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে রাইহান হৃদয় মাসুম বলেন,’আমাদের হলে খুবই ব্যতিক্রমধর্মী আয়োজন হচ্ছে, এর আগে আশরাফুল হক হলে এমন কোনো আয়োজন হয়নি। আমাদের সকল ভাইয়েরা অনুষ্ঠানে অবস্থান করে উদযাপন করছে। অন্যান্য হলগুলোকেও এমন অনুষ্ঠান করার জন্য আহবান জানাই যাতে আমরা জানান দিতে পারি যে আমাদের হলগুলো আবারও জেগে উঠেছে’। মাস্টার্সের শিক্ষার্থী আল হাসিম বলেন, ‘আমরা এর আগে এমন কোনো প্রোগ্রাম পাই নি, অন্যান্য প্রোগ্রাম পেলেও আমরা স্বাধীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করতে পারিনি। আমরা চাইবো এমন একটি সুষ্ঠু ধারার সংস্কৃতি বজায় থাকবে এবং হলগুলোতে শান্তিপূর্ণ অবস্থান বজায় থাকবে।’’ এছাড়াও রাকিবুজ্জামান বলেন,’আজকে আমাদের হলের বড়ভাইদের উদ্যোগে একটি গণ হলুদের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর হলে কোনো অনুষ্ঠান হচ্ছে। আমরা সবাই অনেক উপভোগ করেছি। আশা করি ভবিষ্যতে এমন অনুষ্ঠান আমরা আরও করবো এবং হলে শিক্ষার পরিবেশও বজায় রাখবো।’