নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধানমন্ডি ও হাজারীবাগ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। মহাসপ্তমী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১০অক্টোবর) সন্ধ্যায় জিগাতলা ঋষি মন্দির, নিমতলি শিব মন্দির, ধানমন্ডি কালি মন্দির, কলোনি পূজা মন্দির, সিকশন শিব মন্দির, ভাগলপুর দুর্গা মন্দির, বউবাজার দুর্গামন্দিরে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়ে ব্যারিস্টার অসীম তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানোসহ দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামণ্ডপ এর সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রদান করেন নির্দেশনা।
অসীম তার বক্তব্যে আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে একটি মহল দুর্গাপূজা উপলক্ষ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এলাকার সকল ধর্মের মানুষ দিনরাত এক করে হলেও ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি। মণ্ডপপরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধানমন্ডি, হাজারীবাগ ও নিউমার্কেট থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।