চৌদ্দগ্রাম প্রতিনিধি
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ৩নং ওয়ার্ডের যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন।

ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু তাহের , উপজেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোসাইন, জামায়াত নেতা মাওলানা আবুল হাশেম, মাওলানা ইয়াকুব শরীফ, মাওলানা মানছুর, ইব্রাহিম মজুমদার, মাওলানা সানাউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।