আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে “বৃহত্তর নোয়াখালীতে বন্যা: কারণ, পুনর্বাসন ও স্থায়ী সমাধান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে বন্যা পরিস্থিতি, তার কারণ এবং এর পুনর্বাসন ও দীর্ঘস্থায়ী সমাধানের ওপর বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে রামগঞ্জ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে রামগঞ্জের বিরেন্দ্র খাল পরিস্কারের জন্য বিশেষ অবদান রাখায় রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার এই অবদানের ফলে খালটি পরিস্কার হওয়ায় বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং এলাকার মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে।আলোচনা সভায় বক্তারা নদী রক্ষা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশগত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে স্থানীয় নেতৃত্বের অবদানের গুরুত্বের ওপর জোর দেন।