মোঃ শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের মনগৈর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আবদুল রশিদ ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় আব্দুল রশিদের স্ত্রী মরিয়ম আক্তার গেল ২২ সেপ্টেম্বর ৫ জনকে বিবাদী করে দাউদকান্দি মডেল থানায় একটি জিডি করেন। যার নাম্বার-এসডিআর ৬২৭। বিবাদীরা হলেন, আব্দুল রশিদের বড় ভাই আলী আকবর (৭০), বাতিজা আবু মিয়া (৪৫), অলিউল্লাহ (৩৫), কামরুন্নাহার (৩৫) ও ইব্রাহীম (৩৫)।মরিয়ম আক্তার জিডিতে উল্লেখ করেন যে, তার স্বামী নিখোঁজ আব্দুল রশিদ সহজ সরল ও নিরিহ প্রকৃতির মানুষ। তার আপন ভাইদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে তার স্বামী ও আমার পরিবারকে বিভিন্ন হুমকী ধামকী, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্টা করে।
তারই ধারাবাহিকতায় গেল ১৯ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ সকাল ৫টার সময় তার বড় ভাই আলী আকবর আমার স্বামীকে ডেকে ঘর থেকে বাইরে নিয়ে যায় । বাইরে যাওয়ার পর থেকে আমার স্বামীর কোন খোজ নাই। বর্তমানে আমার স্বামী কোথায় আছে জানিনা। এদিকে জিডিতে উল্লেখিত বিবাদী ইব্রাহীম ০১৬৪৮-৯০৯৬৭৯ এই নাম্বার থেকে কল দিয়ে আমাকে বিভিন্ন হুমকী ও গালিগালাজ করে। আমাকে হুমকী দিয়ে বলে ৩০ হাজার টাকা দিলে আমার স্বামীকে ছেড়ে দিবে। টাকা না পেলে আমার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে। এই পরিস্থিতে আমার আত্নীয় স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত বিস্তারিত আলোচনা করে এবং অনেক জায়গায় খোজাখোজি করে না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করি। আমার স্বামীকে ফিরে পেতে এবং বিবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমশার কাচা বাজার আরদে শ্রমিকের কাজ করতো আব্দুল রশিদ। ওইদিন সেখানে কাজে যাওয়ার কথা ছিলো। খোঁজ নিয়ে জানতে পারেন সেখানেও যায়নি। সে বর্তমানে নিখোঁজ।এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এবং পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।