মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
শনিবার (২১ সেপ্টেম্বর ) নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোর্শেদ আলম। পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।কল্যাণ সভা সঞ্চালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী।মাসিক কল্যান সভা শেষে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়, কনফারেন্স রুমে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সভাপতিত্বে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মাসিক কল্যাণ সভা ও বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নীলফামারী, আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল,নীলফামারী; ডাঃ সজীব কুমার বর্মন, মেডিকেল অফিসার ,পুলিশ হাসপাতাল নীলফামারী,ডিআইও-১ নীলফামারী, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।