সফিউল আলম টিপু, রায়পুর
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ৯ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জামায়াতে ইসলাম বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের পথ সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, ঢাকা মহানগরী দক্ষিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারী, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারী, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মাস্টার রুহুল আমিন ভূইয়া, কেন্দ্রীয় শূরা সদস্য ও আমীর, লক্ষ্মীপুর জেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইয়্যেদ মুহাম্মদ নাজমুল হুদা, আমীর, রায়পুর উপজেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী।এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা র বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।