আবির, স্টাফ রিপোর্টার
গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় যে মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান এস এম খাইরুল ইসলাম সজীব কে অন্তরবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস স্যারের যুগ্ম সচিব পদমর্যাদায় একান্ত সচিব – ২ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।উল্লেখ্য, এস এম খায়রুল ইসলাম সজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্সেও ফাস্ট ক্লাস ফাস্ট হয়েছিলেন। তারপরে ওবামা স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।খাইরুল ইসলাম সজীব তার প্রতিষ্ঠিত ওয়াই ওয়াই বেঞ্চারস ও ইম্প্যাক্ট হাব এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত ছিলেন। সজীব এম খায়রুল ইসলাম বলেন, “সত্যি বলতে কী, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, আমি এতবড় দায়িত্ব পেয়েছি, সাধারণত যারা এই সম্মান পেয়ে থাকেন তারা অনেক উঁচু মাপের মানুষ হন”। এই সম্মান আমার দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিবে বলে মন্তব্য করেন ওবামা স্কলার সজীব। আরো উল্লেখ থাকে যে, এস এম খাইরুল ইসলাম সজীবের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকি সরকার বাড়ি। তার পিতার নাম মোঃ সেলিম সরকার।