মোঃ সাইফুল্লাহ, ইবি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল এবং প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেন। শনিবার (১৭ আগস্ট) এ তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান। গত মার্চে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। রাজনৈতিক পটপরিবর্তনের কারনে সাড়ে মাস দায়িত্ব পালন করে পদত্যাগ করলেন ছাত্র উপদেষ্টা। এদিকে গত বছরের জানুয়ারিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদকে প্রক্টর হিসেবে দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ৮ আগস্ট পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।