ডেক্স রিপোর্ট
গত কয়েকদিনে দেশের মধ্যে যে সহিংসতা হয়েছে সেগুলোকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের অগ্রগতির জন্য এটিকে (সহিংসতা) রোধ করতে হবে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং ষড়যন্ত্র হলো অগ্রগতির বাধা। প্রতিটি মানুষ আমাদের ভাই এবং বোন। তাদের বোঝাতে হবে। তিনি আরও বলেন, আমার ওপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটি নিশ্চিত করতে হবে কারও ওপর কোনো প্রকার হামলা করা যাবে না। বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এ দায়িত্বে থাকবো না।