আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা.শারমিন ইসলামের সাথে বর্তমানে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উপজেলা-পৌর বিএনপি ও জামায়াতের জ্যৈষ্ঠ নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ও বিকালে উপজেলা কার্যালয়ে পৃথক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা, পৌর বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।বিকেল ৪টায় সভায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, কেন্দ্রীয় যুবদল নেতা ইমাম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব মাহাবুবুর রহমান বাহার ভিপি, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্চু, বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, বিএনপি নেতা আবুল বাশার সতু, যুবদল নেতা কবির হোসেন, যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদার, পৌর ছাত্রদল নেতা মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ৷বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান, সেক্রটারি মোহাম্মদ এমরান হোসেন পাটোয়ারী, পৌর আমীর অ্যাডভোকেট হাসানুল বান্না প্রমূখ৷এর আগে দুপুর ১২ টায় উপজেলা বিএনপির আরেক একাংশের নেতাদের সাথে মতবিনিময় সভা হয়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুর রহিম ভিপি, পৌর বিএনপি সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, সাধারন সম্পাদক আলমগীর হোসেন মিয়া,সহ বিএনপি নেতা মহিব উল্যাহ, যুবদল নেতা গিয়াস উদ্দিন পলাশ, ছাত্রদল নেতা কামাল উদ্দিন রায়হান প্রমূখ৷