জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ২২জুন (শনিবার) কেন্দুয়া ইউনিয়নের কোজগড় বাজারে চাল ছাড়াই টিসিবির পণ্য বিতরনের অভিযোগ উঠেছে বীথি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। অভিযোগ প্রসঙ্গে ওই প্রতিষ্ঠানের ডিলারের ছেলে এ এম সাকিম মেহেদী বলেন, আমরা চেষ্টা করছি চালসহ পণ্য বিতরনের। কিন্তু গ্রাহকরাই নিতে চাইনা। যারা নিচ্ছে তাদের অনেকেই বিক্রি করে দিচ্ছে। টিসিবির পণ্য গ্রাহক তার সুবিধা মতই নিবে। চাল ছাড়া কেন অন্যান্য পণ্য বিক্রি করছেন? উত্তরে ডিলারের ছেলে জানান, এর আগে যারা ডিলার ছিলেন তারাই এ ব্যবস্থা করে গেছেন। অনেকেই সম্পূর্ণ টাকার যোগান দিতে পারেনা। এ বিষয়ে ট্যাগ অফিসার সাবরী সাবরিনা মুঠো ফোনে জানান, নিয়ম হলো টিসিবির পণ্য বিতরনের আগে আমাকে জনানো। তারা আমাকে কিছুই জানায়নি। ডিলার টিসিবির পণ্য বিতরণ করছে এটাই আমি জানিনা। অনিয়মের বিষয়টি আমি কিভাবে জানবো।