ফরহাদ আলী মিয়া , টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নের ইন্নত খা চালা গ্রামের দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে রাজশাহীর বাগমারা উপজেলার দশম শ্রেণীতে পড়ুয়া আরেক মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ই মেয়ে জেনেও তারা প্রেমে জড়িয়ে পড়ে। ১৮ মে শনিবার রাজশাহীর মেয়ে মির্জাপুর বাঁশতৈল গ্রামে চলে আসে এবং বিয়ের দাবি করে। খবর পেয়ে বাঁশতৈল গ্রামবাসী এবং মেয়ের পরিবার মিলে মেয়েকে নারী পাচারকারী সন্দেহে আটক করে রাখে। বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেলাল দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা রাজশাহীর মেয়ের পরিবারের কাছে খবর পাঠিয়েছিলাম। মেয়ের পরিবারের লোকজন আসলে তাদের জিম্মায় মেয়েকে ফেরত দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।