নিজস্ব প্রতিবেদক
সোমবার (৬মে ২০২৪ইং) বিকেলে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য পাচার রোধকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার (কুমিল্লা প্রধান ডাকঘর) মোঃ মনিরুল ইসলাম। জেলার বিভিন্ন কুরিয়ার সার্ভিস ম্যানেজার ও কর্মকর্তাদের উপস্থিতিতে, আয়োজিত সেমিনারে সভাপতি, প্রধান অতিথি সহ ডিএনসি কুমিল্লার পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান, বুড়িচং প্রেসক্লাবের সহ সভাপতি, দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মাহফুজ বাবু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উপস্থিত সকলে পারস্পরিক সহযোগিতারয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভ্যন্তরীন ও আর্ন্তজাতিক রুটে মাদক পাচাররোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিশেষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিয়ে অবৈধ মাদক ও মাদক পাচাকারীদের বিষয়ে তথ্য দিয়ে সচেতন নাগরিকদের প্রতি আহ্বানও জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। সেমিনার শেষে ডিএনসির পক্ষ থেকল মাদকের ক্ষতিকর নানা বিষয়ে লেখা সম্বলিত বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় উপস্থিত সকলের মাঝে।