চৌদ্দগ্রাম প্রতিনিধি
হৃদরোগ আক্রান্ত হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার রাজধানী টেলিভিশন এর রিপোর্টার সফিউল আলম এর জেঠাতো ভাই বিল্লাল হোসেন( ৩৮) রবিবার রাত ২৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । রবিবার সকাল ১১ ঘটিকার সময় মরহুমের নিজ গ্রাম নালঘর উত্তর পূর্ব পাড়া বাইতুল নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে ইউপি সদস্য বিল্লাল হোসেন এর অকাল মৃত্যুতে সুখের ছায়া নেমে আসে মরহুমের পরিবারে। মাওলানা রফিকুল ইসলাম এর পরিচালনায় এইসময় উপস্থিত থেকে মরহুমের স্মৃতি স্মরণ করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার। সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন। আল আমিন হজ্জ ট্রাভেল স্বত্বাধিকারী হাফেজ আব্দুর রশিদ। ইউপি মেম্বার মফিজুর রহমান। সাবেক ইউপি সদস্য হাফেজ আসলাম। বিশিষ্ট সমাজ সেবক রুহুল আমিন ভেন্ডার। সাবেক ইউপি সদস্য আব্দুস ছামাদ মেম্বার। মুন্সীরহাট অহিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের জানাযায় স্মৃতিচারণ করে থাকেন। এইসময় হাজারো মুসল্লিরা জানাযার নামাজে অংশ গ্রহণ করে