মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৩-২৪ অর্থবছরের কৃষি প্রনোদনা বীজ,সার বিতরন কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন উফসি আউশ ও পেঁয়াজের ফসলের ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ,এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের সুখে-দুখে আপনাদের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন , শুধু তাই নয় বাংলাদেশকে খাদ্যশস্য ভান্ডার হিসেবে রূপান্তরিত করবেন তিনি।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব প্রণোদনা বিতরণ করেন তিনি।