মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের পুর্নাঙ্গ কমিটি গঠণ সম্পন্ন হয়েছে। ২৯/২০২৪ এপ্রিল রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক বাহাদুর সরকার মহদিপুর ইউনিয়ন সেচ্ছাসেব লীগের অস্থায়ী কার্যালয় থেকে পুর্নাঙ্গ কমিটির সকল নেতা কর্মি ও নেতৃবৃন্দের নাম প্রকাশ করেন। আরো উল্লেখ্য থাকে যে,গত ১২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাজাহান শেখ ও যুগ্ম আহবায়ক লিমন সরকার সাক্ষরিত একটি সংস্থার প্যাডে রুপম সরকার সভাপতি ও বাহাদুর সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটিতে সহ সভাপতি সাগর মন্ডল,স্বাধীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, আযম খান,রশিদুল ইসলাম রাজিব, বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক, ফারুক মিয়া,জুয়েল রানাসহ ৩০ জনকে সম্পাদক করে এবং বাকি ২১ জনকে সাধারণ সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন প্রদান করেন।