মডি. আজিজুর রহমান, বরুড়া
আসন্ন কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক পৌর মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বাহাদুরুজ্জামান। (২৮ এপ্রিল) রবিবার রিটার্নিং অফিসারের বরাবর প্রত্যাহার পত্র জমা দিয়ে তিনি নির্বাচন থেকে সরে জান বলে জানা যায়। এ বিষয়ে তিনি জানান, পারিবারিক সমস্যার কারণে তিনি এই মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়াও স্ব-ইচ্ছা থাকলে জনগণের সেবা করা যায়। উল্লেখ্য, আগামী (২১ মে) বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।