জামালপুর প্রতিনিধি
আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের বিজয় সুনিশ্চিত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বেলটিয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন স্থানে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জননেতা আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান চৌধুরী মাসুদ, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুম, ত্রাণ বিষয়ক সম্পাদক খোশবু আলম পরান, কৃষি বিষয়ক সম্পাদক শাহরিয়ার মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল ডালী, পৌর কৃষক লীগের সহ-সভাপতি মো. রোকন মিয়া, শরিফপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া প্রমুখ।