রাঙামাটি প্রতিনিধি
উচ্ছাস আর আনন্দে রাঙামাটিতে উদযাপিত হয়েছে পাহাড়ে মারমা সম্প্রদায়েরর ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব। মঙ্গলবার রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে দিনব্যাপী এ জল উৎসবের আয়োজন করে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)। ‘আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়’ শ্লোগানে আয়োজিত দিনব্যাপী সর্বজনীন সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এছাড়া গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মো. আনোয়ার লতিফ খান, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা সংস্কৃতি সংস্থার সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগ্রাই জল উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও মারমা সংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক মংউচিং মারমা ময়না। মারমা স¤প্রদায়ের ঐতিহ্যবাহী মং (ঘন্টা) বাজিয়ে আনুষ্ঠানিকভাবে জল উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এরপর উচ্ছ¡াস আর আনন্দে ঐতিহ্যবাহী সাংগ্রাই পানি খেলায় মেতে ওঠেন মারমা তরুণ-তরুণীরা। এর মধ্য দিয়েই একে অপরের শরীরে পবিত্র জল ছিটিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেন তারা। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব স¤প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে যার যার উৎসব-অনুষ্ঠান পালন করতে পারছেন। অতীতে কোনো সরকারের আমলে এভাবে অগণিত মানুষের সমাগমে এ ধরনের আনন্দ-উৎসব পালন সম্ভব হয়নি। পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতি অটুট রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।